খুলনা | সোমবার | ০২ মার্চ ২০২৬ | ১৭ ফাল্গুন ১৪৩২

কলকাতায় মারা যাওয়া আ’লীগের সাবেক এমপির মরদেহ বেনাপোলে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি |
০২:০৫ এ.এম | ০২ মার্চ ২০২৬


ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ  ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশেষ ব্যবস্থায়  ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে তার মরদেহ যশোরের বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়।
গত শুক্রবার কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিক্যাল সেন্টার প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর মোঃ জোয়াহেরুল ইসলাম অবৈধ পথে ভারতে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন তিনি।

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ৩ ঘণ্টা আগে