খুলনা | সোমবার | ০২ মার্চ ২০২৬ | ১৭ ফাল্গুন ১৪৩২

কেসিসির নবনিযুক্ত প্রশাসকের সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ০২ মার্চ ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাথে বিনিময় করেছেন খুলনার কর্মরত সাংবাদিকরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় নজরুল ইসলাম মঞ্জুর বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নজরুল ইসলাম মঞ্জু যানজটমুক্ত, গ্রীন সিটি-ক্লিন সিটি এবং সন্ত্রাসমুক্ত নগরী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ আবু তৈয়ব মুন্সী, এএইচএম শামিমুজ্জামান, মোঃ আতিয়ার পারভেজ, মোঃ কনক রহমান, মোঃ তরিকুল ইসলাম, মোঃ রুবেল, মোঃ ফকির শহিদুল ইসলাম, মোঃ বেল্লাল হোসেন সজল, মোঃ রাজু, মোঃ নুরুল আমিন নূর, মোঃ রাজু হাওলাদার ও খাইরুল ইসলাম প্রমুখ। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ৩ ঘণ্টা আগে