খুলনা | সোমবার | ০২ মার্চ ২০২৬ | ১৭ ফাল্গুন ১৪৩২

নগর বিএনপি’র সাধারণ সম্পাদক তুহিন সিসিইউতে, সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি |
০২:০৯ এ.এম | ০২ মার্চ ২০২৬


নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন রোববার ইফতারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। 
বিবৃতিতে তাঁর সুস্থতা কামনা করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহŸায়ক মনিরুজ্জামান মন্টু এবং জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পীসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তুহিন দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলন ও দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে আসছেন। মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন কামনা করেন।

 

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ৩ ঘণ্টা আগে