খুলনা | সোমবার | ০২ মার্চ ২০২৬ | ১৭ ফাল্গুন ১৪৩২

দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল

রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক

রূপসা ও দিঘলিয়া প্রতিনিধি |
০২:১০ এ.এম | ০২ মার্চ ২০২৬


খুলনা-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন প্রশাসনিক সকল কর্মকর্তাকে সর্বদা নিষ্ঠাবান, সৎ ও দায়িত্বশীল হতে হবে। রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। তাই জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই দায়িত্ব পালন করতে হবে। 
তিনি বলেন গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র হাটবাজারে স্বচ্ছতা ও সামঞ্জস্যতা নিশ্চিত করা জরুরি। পণ্যের খাজনা নির্ধারিত হারে প্রকাশ্যে টানিয়ে রাখতে হবে, যাতে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা বিভ্রান্ত না হন। হাটবাজারের বাইরে উন্মুক্ত দোকানে কোনো অবৈধ ট্যাক্স আদায় করা যাবে না। অবৈধ ট্যাক্সের নামে চাঁদাবাজি, জুলিমবাজ ও সন্ত্রাসী এবং মাদক কারবারিদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তাদের অপরাধী চোখে দেখতে হবে। আইন সবার জন্য সমান এবং অপরাধীর বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ব্যবস্থা নিতে হবে।
তিনি গতকাল রোববার দুপুরে দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ। এর আগে এমপি উপজেলা প্রশাসন আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এমপি হেলাল বলেব রাস্তা, ড্রেনেজ, সেচ ব্যবস্থা ও বাজার সুবিধা উন্নত না হলে গ্রামাঞ্চলের উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান সব সময় বলেছেন সবার আগে বাংলাদেশ। আমাদের দেশকে গড়তে হবে, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। দল-মত, বর্ণ বা ধর্ম নির্বিশেষে সবাই মিলে একত্রে কাজ করতে হবে। দেশের উন্নয়নের জন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে, পারস্পরিক সহমর্মিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমৃদ্ধি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রশাসন পরিচালনা করবে। সরকারি কর্মকান্ড হবে স্বচ্ছ, দায়িত্ববান ও সৎ। দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষা করা বিএনপির মূল নীতি। আমরা সবাই মিলে দেশ গড়ব এখানে কোনো রাজনৈতিক স্বার্থের ছোঁয়া পাওয়া থাকবে না। প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি আহŸান জানিয়ে বলেন, ব্যক্তিস্বার্থ নয় জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে কাজ করলেই বাংলাদেশ উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুবুল আলম, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, কৃষি অফিসার কিশোর আহমেদ, প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল,অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খা বাবলি,পরিবার পরিকল্পনা অফিসার (অঃ দাঃ পলাশ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফাতেমা বেগম, শিক্ষা অফিসার টি এম শাহ আলম, সাব-রেজিস্ট্রার তুপা বসু, হিসাব রক্ষণ অফিসার প্রকাশ কুমার আইচ, সমাজসেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হোসেন, মহিলা বিষয়ক অফিসার নবনিতা দত্ত, পল¬ী উন্নয়ন অফিসার নিসা, যুব উন্নয়ন অফিসার মোনায়েম খান, সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর, মোঃ রুহুল আমিন, সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাশ, পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আক্তার হোসেন, খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল আলম, বন কর্মকর্তা সৈয়দ আবুল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ মোস্তাফিজুর রহমান, পোস্ট মাস্টার মারুফ হাসান খান, আনসার ভিডিপি (অঃ দাঃ) মমতাজ খানম,পল¬ী সঞ্চয় ব্যাংক অফিসার দেবু ঠিকাদার,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ কায়মুজ্জামান,তথ্য সেবা কর্মকর্তা সাইদা খাতুন, ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার মোঃ নুরুল ইসলাম প্রমুখ। 
এরপর তিনি প্রধান অতিথি হিসাবে বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের পর গাজীরহাট হাজী সায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় জনতার সাথে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি মোল্ল¬া সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক রকিব মল্লিকসহ জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমপি আজিজুল বারী হেলাল তাঁর বক্তব্যে মাদক ও সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, অপরাধী যদি নিজের দলের কিংবা আত্মীয়-স্বজনও হয়, তাকেও আইনের আওতায় আনতে হবে। তবে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার আহŸান জানান তিনি। তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে একটি স্বার্থান্বেষী মহল দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাদের এ অশুভ তৎপরতা নবগঠিত বিএনপি সরকার কঠোর হস্তে দমন করবে। 
খুলনা-৪ আসন এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্সে রয়েছে উলে¬খ করে তিনি বলেন, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী কোনো দলের হতে পারে না। এ ধরনের অপকর্মে যারা সহযোগিতা বা আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এমপি হেলাল বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দলমতের ঊর্ধ্বে থেকে সুষ্ঠু, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে হবে। দেশের ভঙ্গুর অবকাঠামোগত উন্নয়ন ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।
এ সময় দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (ভারপ্রাপ্ত), সাধারণ সম্পাদক জামাল হোসেন, সহ-সভাপতি ইঞ্জিঃ ওয়াহিদ মুরাদ, আরিফুল ইসলাম হাসান, সালাউদ্দিন বাবু, মেহেদী হাসান, মোঃ রুবেল শেখ, সৈয়দ জাহিদুজ্জামান, জাহিদ হাসানসহ বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
বিকেলে গাজীরহাটের হাজী সায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমপি হেলাল পবিত্র রমজানের গুরুত্ব তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। এ মাস আমাদের ধৈর্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা দেয়। রমজানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর করে সাম্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন, কোনো প্রকার সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল বা স্ট্যান্ড দখল চলবে না। 
 

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ৩ ঘণ্টা আগে