খুলনা | সোমবার | ০২ মার্চ ২০২৬ | ১৭ ফাল্গুন ১৪৩২

মানবিক সহায়তার আওতায়

ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটির দেড়শ’ দুস্থ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০২:১৬ এ.এম | ০২ মার্চ ২০২৬


মানবিক সহায়তার আওতায় ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটির উদ্যোগে রবিবার বেলা ১১টায় খালিশপুর বঙ্গবাসী এলাকায় নিজস্ব ভবনে দেড়শ’ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে খুলনা প্রজেক্ট অফিসার মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি এখন টেলিভিশনের খুলনা ব্যুরো ও সময়ের খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এখন টিভির ব্যুরো প্রধান ও সময়ের খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম বলেন, ওব্যাট হেল্পার্স এ সংগঠনটি গরীব দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে। এ রকম যদি সমাজের প্রতিটি ধনী মানুষ যদি এভাবেই এগিয়ে আসে তাহলে গরীব-দুঃখীরা এবং অসহায় মানুষরা ঈদের দিন আনন্দে সময় কাটাতে পারবে।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সময়ের আলো পত্রিকার খুলনা ব্যুরো ও চ্যানেল এস টেলিভিশনের খুলনা জেলা প্রতিনিধি শেখ শান্ত ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের ফটো সাংবাদিক এম এ হাসান, সময়ের খবরের ফটো সাংবাদিক রবিউল ইসলাম উজ্জ্বল, দৈনিক আমার একুশ পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবি, ওব্যাট মনিটরিং অফিসার শারজিল জিলানী, প্রধান শিক্ষিকা নাওশিন জেবা, তানভির স্বপন, হুমায়রা হুমা, জালালুদ্দিন ও মোঃ আনিসুর রহমান মুন্না প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ৩ ঘণ্টা আগে