খুলনা | শুক্রবার | ২৩ জানুয়ারী ২০২৬ | ১০ মাঘ ১৪৩২
যশোরের কেশবপুরে সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণে স্থানীয় উদ্যোক্তা গঠন ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জিওবি-ইউনিসেফ আর্সেনিক মিটিগেশন প্রকল্পের অধীনে ইনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন রিসার্চ সেন্টারের (ইপিআরসি) উদ্যোগে শহরের পরিত্রাণের কার্যালয়ে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মজিদপুর, কেশবপুর সদর, মঙ্গলকোট ও সাগরদাঁড়ি ইউনিয়নের ২০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপ্পি প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন। প্রশিক্ষণ প্রদান করেন, ইপিআরসি’র এরিয়া ম্যানেজার মহিদুল ইসলাম ও ডকুমেন্টেশন অ্যান্ড মনিটরিং অফিসার রাশিদুল আলম রাশেদ।