খুলনা | মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ১৮ ফাল্গুন ১৪৩২

খুলনার রকিবুল ইসলাম বকুলসহ ৬ জনকে হুইপ নিয়োগ

খবর প্রতিবেদন |
০৬:৪২ পি.এম | ০২ মার্চ ২০২৬


খুলনার রকিবুল ইসলাম বকুলসহ ৬ জনকে হুইপ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশে জাতীয় সংসদ সচিবালয়।

সোমবার (২ মার্চ) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বল হয়, বাংলাদেশ হুইপ অধ্যাদেশ ১৯৭২-এর আর্টিকেল ৩(১)-এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নিম্নবর্ণিত সংসদ-সদস্যগণকে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ নিয়োগ করিলেন।

নিয়োগপ্রাপ্ত হুইপরা হলেন— মো. জি কে গউছ (২৪১ হবিগঞ্জ-৩), রকিবুল ইসলাম (১০১ খুলনা-৩), মিয়া নুরউদ্দিন আহমেদ অপু (২২৩ শরীয়তপুর-৩), এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (৫৯ নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া (৯ দিনাজপুর-৪), এ বি এম আশরাফ উদ্দিন নিজাম (২৭৭ লক্ষ্মীপুর-৪)।

প্রিন্ট

আরও সংবাদ