খুলনা | মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ১৯ ফাল্গুন ১৪৩২

ট্রাম্প সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ইরানে হামলা চলবে: যুক্তরাষ্ট্র

খবর প্রতিবেদন |
০৯:০৩ পি.এম | ০২ মার্চ ২০২৬

 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানকে ‘ঐশ্বরিক মৃত্যু’ উপহার দিয়েছে আমেরিকা ও ইসরায়েল। আজ সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।

হেগসেথ দাবি করেন, ইরান আমাদের মাথায় অস্ত্র তাক করে রেখেছিল এবং মিথ্যা কথা বলে পারমাণবিক বোমা অর্জনের চেষ্টা করছিল। তাঁর ভাষায়, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার ‘ভয়াবহ চুক্তির’ অধীনে ইরান প্রায় সফল হয়ে গিয়েছিল।

সিএনএন জানায়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ইরানে হামলা চলবে। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পই কেবল বলতে পারবেন, কত দিন এ অভিযান চলবে। এটি চার সপ্তাহও চলতে পারে, দুই সপ্তাহও চলতে পারে, আবার ছয় সপ্তাহও চলতে পারে। অভিযানের সময় কমবেশিও হতে পারে।’

হেগসেথ এবংমার্কিন বাহিনীর চয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেছেন, ট্রাম্প যতক্ষণ পর্যন্ত অনুভব করবেন না যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ অভিযানের সব লক্ষ্য অর্জিত হয়েছে, ততক্ষণ এই অভিযান চলবে।

ইরান সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে হেগসেথ আরও বলেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থা ‘আমেরিকা ও ইসরায়েলের পক্ষ থেকে ঐশ্বরিক মৃত্যু উপহার পেয়েছে। তবে এটি কোনো ‘তথাকথিত সরকার পরিবর্তনের যুদ্ধ’ নয় বলে দাবি করেন তিনি। তাঁর মতে, শাসনব্যবস্থায় পরিবর্তন এসেছে এবং এর ফলে বিশ্ব আরও নিরাপদ হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ