খুলনা | মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ১৮ ফাল্গুন ১৪৩২

খুলনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক |
০১:১৭ এ.এম | ০৩ মার্চ ২০২৬

 

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা সাব্বির গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) রাত পৌনে ১০ টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে এড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত সাব্বির মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান বলেন, রাত পৌনে ১০টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন যুবক ছাত্রদল নেতা সাব্বিরকে ছুরিকাঘাতে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কি কারণে তার উপরে এই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত করে জানানে পারেননি তিনি।

প্রিন্ট

আরও সংবাদ