খুলনা | মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ১৮ ফাল্গুন ১৪৩২

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া গর্ভবতি হরিণ জীবিত উদ্ধার, বনে অবমুক্ত

কয়রা প্রতিনিধি |
০১:৫৮ এ.এম | ০৩ মার্চ ২০২৬


সুন্দরবনে হরিণ শিকারীদের ফাঁদে আটকা পড়া একটি হরিণ উদ্ধার করে তা আবার সেই বনেই অবমুক্ত করেছে বন বিভাগ। ঘটনাটি ঘটেছে খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল অধীনস্থ  কেয়াবুনি খাল এলাকায়।
জানা গেছে সোমবার সকাল ১০টার দিকে হায়াতখালী বন টহল ফাঁড়ির স্টাফরা ঐ বনের এলাকায় ফুট পেট্রোলিং এর মাধ্যমে অভিযান পরিচালনা করে। এ সময় গহীন বনে হরিণ শিকারীদের ফাঁদে আটকা পড়া অবস্থায় ১টি হরিণ দেখতে পায়। তাৎক্ষণিক হরিণটি ফাঁদ হতে জীবত উদ্ধার করে তা আবার ঐ বনেই অবমুক্ত করা হয়েছে। হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ জানান, উদ্ধারকৃত হরিণটি গর্ভবতি ছিল। হরিণ উদ্ধার করতে পেরে খুবই ভাল লেগেছে। তিনি আরও জানান এই অভিযানে ২৭টি হরিণ ধরার ছিটকি ফাঁদ জব্দ কনে ধ্বংস করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ