খুলনা | মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ১৮ ফাল্গুন ১৪৩২

খুমেক’র সাবেক ছাত্রদল নেতাকর্মীদের ইফতার মাহফিল

খবর বিজ্ঞপ্তি |
০২:০০ এ.এম | ০৩ মার্চ ২০২৬


খুলনা মেডিকেল কলেজ হোস্টেলের মাঠে সোমবার খুলনা মেডিকেল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে প্রাক্তন নেতাকর্মীদের  ও খুমেক ছাত্রছাত্রীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  
অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন জেলা ড্যাবের সভাপতি ডাঃ মোঃ রফিকুল হক বাবলু, মহানগর ড্যাবের সভাপতি ডাঃ মোস্তফা কামাল, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ সৈয়দ আমানুল ইসলাম, খুলনা বিশেষায়িত হাসপাতালের  পরিচালক ডাঃ শেখ আবু শাহীন, ড্যাব নেতা ডাঃ স ম গোলাম আজম, ডাঃ এস এম আকরামুজ্জামান, ডাঃ এস এম মাসুদুর রহমান লিমন, ডাঃ রিয়াজুল ইসলাম রাসেল, ডাঃ মোশি দায়েন হালদার, ডাঃ মোহাম্মদ মাহবুবুজ্জামান, নগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল ও সোনাডাঙ্গা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ প্রমুখ।
ইফতার পূর্ব দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা মেডিকেল কলেজের কেন্দ্রীয় মসজিদের খতিব কামাল হোসেন জাফরী। দোয়া অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি  চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাফল্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। 
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দ মোজাম্মেল হোসেন, ডাঃ এস এম শাহনেওয়াজ, ডাঃ মোঃ শওকত আলী,ডাঃ মোঃ ইনামুল কবীর, ডাঃ মনিরুজ্জামান, ডাঃ মুনীর হোসেন, ডাঃ সোহেল রানা, ডাঃ সাইফুজ্জামান পাপ্পু, ডাঃ নাজমুজ সাকিব, ডাঃ মশিউর রহমান, ডাঃ তারেক, ডাঃ রানা, ডাঃ মিনহাজ, ডাঃ বাপ্পি, ডাঃ প্রিন্স, ডাঃ আশিক, ডাঃ সিফাত, ডাঃ মাহমুদ, ডাঃ মাসুম, ডাঃ কামরুল, ডাঃ বিপুল, ডাঃ রাশেদ, চিকিৎসকবৃন্দ  ও খুলনা মেডিকেল কলেজের ছাত্রদল নেতৃবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ