খুলনা | মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ১৮ ফাল্গুন ১৪৩২

ইরানে হামলা ও খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ

খবর বিজ্ঞপ্তি |
০২:০১ এ.এম | ০৩ মার্চ ২০২৬


ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের ন্যাক্কারজনক হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে খুলনা। সোমবার নগরীর বাবরী চত্বরে (শিববাড়ি মোড়) বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘আঞ্জুমান-এ-পাঞ্জাতানী’, কাসরে আব্বাসী ইমামবারগাহ, খালিশপুর ও ‘জামিয়াতে মুহিব্বীনে আহলে বাইত বাংলাদেশ’র যৌথ উদ্যোগে প্রতিবাদ সভার ও বিক্ষোভ র‌্যালির আয়োজন করা হয়। 
বক্তব্য রাখেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানী সভাপতি হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী তিনি বলেন, গ্রেট ইসরাইলের স্বপ্ন ইরান ভেঙ্গে দিয়েছে। ইসরাইলের সীমানার উপরে হিজবুল্লাহ সংগঠন তৈরি করেছে ইরান। এই কারণে ইরানের বিরুদ্ধে পাশ্চাত্যরা শত্র“ হয়ে দাঁড়িয়েছে। যে জাতি মনে করে ইরানী জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে তারা জেনে রাখুক ইমাম হোসাইন (আঃ) এর শাহাদাতের পরও যেইভাবে ইসলাম বেঁচে ছিল, রাহবার সাইয়্যোদ আলী খামেনায়ী শাহাদাতের পরও ইসলাম এবং ইনকিলাব বেঁচে থাকবে।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষা বিভাগীয় প্রধান হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসেন, বক্তব্য রাখেন এড. রুহুল কুদ্দুস, জেলা ইমাম পরিষদের মুখপাত্র ও তালিমুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নাজমুস সউদ, এড. আব্দুর রাজ্জাক, এস এম সোহরাব হোসেন, শেখ আব্দুল হালিম, বিশিষ্ট আলেমে দীন মোঃ মঞ্জুরুল ইসলাম, মিনহাজুল কোরআন ফাউনেন্ডশরে মুখপাত্র মোঃ হানজালা প্রমুখ। পরিশেষে দোয়া পরিচালনা করেন ‘জামিয়াতে মুহিব্বীনে আহলে বাইত বাংলাদেশ’ এর সভাপতি মাওলানা মোঃ ইব্রাহিম ফাইজুল্লাহ।

প্রিন্ট

আরও সংবাদ