খুলনা | মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ১৮ ফাল্গুন ১৪৩২

ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি |
০২:০১ এ.এম | ০৩ মার্চ ২০২৬


ইরানে মার্কিন ও ইসরাইলী যৌথ হামলার প্রতিবাদে নগরীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ খুলনা মহানগর শাখা। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া। সভাপতিত্ব করেন জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাবির হুসাইন।
জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতী জুনাইদ আহমাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ইরানের উপর মার্কিন ও ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহŸান জানান।
প্রধান অতিথি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, পবিত্র মাহে রমজানে ইরানের উপর এমন নৃশংস ইসরাইলী হামলা নিঃসন্দেহে মানবতা বিরোধী, বিশ্বের কোথাও মুসলমানদের উপর আগ্রাসন হলে মুসলিম উম্মাহকে প্রতিবাদে সোচ্চার হতে হবে।
উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মুফতী মানযুর আহমাদ, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী শফিকুল ইসলাম, মুফতী আবদুল্লাহ রাশেদ, মুফতী রকিব উদ্দিন, মুফতী মশিউর রহমান, মুফতী আবদুল্লাহ মুখতার, হাফেজ জাফর আহমাদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ইকবাল হুসাইন, শেখ মোঃ নাসির উদ্দিন, মাওলানা ইখলাসুর রহমান ও মাওলানা আসাদুজ্জামান।

প্রিন্ট

আরও সংবাদ