খুলনা | বুধবার | ০৪ মার্চ ২০২৬ | ১৯ ফাল্গুন ১৪৩২

ইসলামী বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন

খবর প্রতিবেদন |
০৩:৫৮ পি.এম | ০৩ মার্চ ২০২৬

 

বক্তা ও আলেম পীরজাদা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বক্তা হিসেবে মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী দেশব্যাপী খ্যাতি লাভ করেছিলেন। কোরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দিতে ও সমাজ সংস্কারে তিনি সারাদেশে ওয়াজ নসিহত করতেন।

হাবিবুর রহমান যুক্তিবাদী ১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারুদী গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা ছারছীনা দরবার শরিফের পীর আল্লামা নেছার উদ্দীনের খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন।

নিজ গ্রামেই প্রাথমিক লেখাপড়া শুরু করে একই গ্রামে নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাশ করেন নারায়ণগঞ্জ কামিল মাদরাসা থেকে। এরপর উচ্চ শিক্ষা অর্জনের জন্য প্রাচীন মাদ্রাসা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে কামিল প্রথম বিভাগে পাশ করে একাডেমিক শিক্ষাজীবন শেষ করেন।

প্রিন্ট

আরও সংবাদ