খুলনা | বুধবার | ০৪ মার্চ ২০২৬ | ১৯ ফাল্গুন ১৪৩২

রেজিস্ট্রেশনে ৩৮ হাজার ছাত্রকে ‘ফিমেল’ লিখল বরিশাল শিক্ষাবোর্ড!

খবর প্রতিবেদন |
০১:৩৯ এ.এম | ০৪ মার্চ ২০২৬


বরিশাল শিক্ষা বোর্ডের সার্ভারজনিত সমস্যায় এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে প্রায় ৩৮ হাজার ছাত্রের লিঙ্গ পরিচয়ে ভুল করে ফিমেল (নারী) লেখা হয়েছে। বোর্ডের প্রিন্ট করা রেজিস্ট্রেশন কার্ডে এ ধরনের ত্র“টি গেছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী জানান, সার্ভারজনিত সমস্যার কারণে এ সমস্যা হয়েছিল। তবে তা সোমবারই ঠিক করে দেয়া হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মোট ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। সাধারণ নিয়ম অনুযায়ী, প্রথম বর্ষে ভর্তি হওয়ার প্রায় ছয় মাস পর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয় ও পরীক্ষা শুরুর অন্তত এক মাস আগে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করা হয়। সেই অনুসারে কয়েক দিন আগে ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে বরিশাল বোর্ড ৮১ হাজার ৮৩১টি রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করে। ইতোমধ্যে চার জেলার কলেজে কার্ড বিতরণও শুরু হয়েছিল।
তবে ঝালকাঠিসহ দুটি জেলায় কার্ড বিতরণের সময় প্রথমবার জেন্ডার ত্র“টি ধরা পড়ে। পরে জানা যায়, প্রায় ৩৮ হাজার পুরুষ পরীক্ষার্থীর জেন্ডারে ফিমেল উল্লেখ করা হয়েছে। বিষয়টি সামনে আসার পর শিক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে কলেজ ও বোর্ড অফিসে ছুটছেন সংশোধনের জন্য, যা তাদের পরীক্ষার প্রস্তুতিতেও বিঘœ ঘটাচ্ছে।
এ ব্যাপারে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জি এম শহিদুল ইসলাম বলেন, কম্পিউটার প্রোগ্রামের ভুল সেটিংসের কারণে এ ধরনের ত্র“টি ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অপারেটরকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ