খুলনা | বুধবার | ০৪ মার্চ ২০২৬ | ১৯ ফাল্গুন ১৪৩২

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে কর্মচারীদের মাঝে ইউনিফর্ম ও ইফতার সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৭ এ.এম | ০৪ মার্চ ২০২৬


নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ইউনিফর্ম ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চতুর্থ শ্রেণির কর্মচারীদের হাতে ইউনিফর্ম ও ইফতার সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স অনুষদের ডীন শেখ মাহরুফুর রহমান, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন হাসিবুল হোসেন সুমন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, সহকারী রেজিস্ট্রার মোঃ মাকসুদুর রহমান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ