খুলনা | বুধবার | ০৪ মার্চ ২০২৬ | ১৯ ফাল্গুন ১৪৩২

দেশ ও জাতির কল্যাণে জামায়াত কাজ করবে : মাওঃ আবুল কালাম

কয়রা প্রতিনিধি |
০১:৫৭ এ.এম | ০৪ মার্চ ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, জামায়াতে ইসলামী এখন গণমানুষের দলে পরিণত হয়েছে। দেশ ও জাতির কল্যাণে দলটি অতীতেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলা জরুরি। নৈতিকতার ভিত্তিতে নেতৃত্ব তৈরি না হলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জামায়াতে ইসলামীর কয়রা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে ঈদগাহ মাঠে গতকাল মঙ্গলবার এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মাওলানা ইউনুস আলী এবং সঞ্চালনা করেন যুব বিভাগের সেক্রেটারি জি এম মিজানুর রহমান।
এমপি আবুল কালাম আজাদ আরও বলেন, এ জনপদের নারী-পুরুষ ভোটের মাধ্যমে যে দায়িত্ব অর্পণ করেছেন, তা যথাযথভাবে রক্ষা করতে হবে। দলের আদর্শ ও কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের সক্রিয় ভ‚মিকা রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন সকল প্রতিক‚লতা অতিক্রম করে জামায়াতে ইসলামী দেশ ও জাতির আস্থা অর্জনে সক্ষম হবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা জামায়াতে আমীর মাওলানা মিজানুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা জিএম রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল­াহ, সহকারী সেক্রেটারী মাওলানা সুজাউদ্দীন আহমেদ,সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান, সেক্রেটারি প্রভাষক মোঃ নুরুজ্জামান, ইউপি সদস্য শেখ আবু হুরায়রা খোকন, কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সরদার জুলফিকার আলম, যুব বিভাগের সেক্রেটারি মুনায়েম বিল­াহ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ