খুলনা | বুধবার | ০৪ মার্চ ২০২৬ | ১৯ ফাল্গুন ১৪৩২

খুলনার উন্নয়ন নিয়ে সংসদ সদস্য লবীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৯ এ.এম | ০৪ মার্চ ২০২৬


খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবীর  সাথে খুলনার  উন্নয়ন নিয়ে আগামী দিনের কর্মপরিকল্পনার বিষয়ে মতবিনিময় করেছেন খুলনার কর্মরত সাংবাদিকরা। গতকাল মঙ্গলবার দুপুরে সংসদ সদস্যের বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
সংসদ সদস্য ডুমুরিয়া-ফুলতলায় জলবদ্ধতা নিরসন, বন্ধ মিল চালু করে কর্মসংস্থান সৃষ্টি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিকায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, মোঃ আবু তৈয়ব মুন্সী, সোহরাব হোসেন, শামিমুজ্জামান, মোঃ আতিয়ার পারভেজ, মোঃ তরিকুল ইসলাম, আবু হেনা মুক্তি, মোঃ ফকির শহিদুল ইসলাম, মোঃ বেল্লাল হোসেন সজল, মোঃ রাজু, মোঃ নুরুল আমিন নূর, মোঃ রাজু হাওলাদার ও খাইরুল ইসলাম প্রমুখ। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে  সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ