খুলনা | বুধবার | ০৪ মার্চ ২০২৬ | ১৯ ফাল্গুন ১৪৩২

নগরীতে জামায়াতের ইফতার মাহফিলে গোলাম পরওয়ার

সরকারের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ গণতান্ত্রিক চেতনার পরিপন্থী

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ০৪ মার্চ ২০২৬


জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিরোধী দলের প্রার্থীদের হারানো হলেও দেশের স্বার্থে সহিংসতা এড়িয়ে ফলাফল মেনে নেওয়া হয়েছে। তিনি সরকারের সা¤প্রতিক বিভিন্ন পদক্ষেপকে গণতান্ত্রিক চেতনার পরিপন্থী বলে অভিযোগ করেন এবং জুলাই সনদ এর ভিত্তিতে সংস্কার ও অন্তর্বতীকালীন নির্বাচনী ব্যবস্থার আহŸান জানান।
গতকাল মঙ্গলবার বিকেলে খুলনার শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় ময়দানে খানজাহান আলী থানা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খানজান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও এটিএম গাউসুল আযম হাদি, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম,  এড. আবু ইউসুফ মোল­া, মোস্তফা আল মুজাহিদ, মুহাম্মদ আশরাফুল আলম, গাজী মোর্শেদ মামুন, এড. শেখ জাকিরুল ইসলাম, মাওলানা আবুল বাশার, মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার খন্দকার আব্দুস সহীদ, ইঞ্জিনিয়ার শেখ রেজাউল হক, শেখ বাসির হোসেন, হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, মোশাররফ হোসেন, মাওলানা এমদাদুল­াহ মাসরুর, মুহা. আমির হামজা, মিয়া আবুল কালাম মহিউদ্দিন,  আল ইমরান, সৈয়দ তারিক হাসান, শেখ গোলাম কিবরিয়া মিন্টু, অধ্যক্ষ মারুফুল কবির, সৈয়দ জাকির হোসেন, সরদার শামছুর রহমান, হোসেন, আব্দুল খালেক ও গোলাম সরোয়ার প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ