খুলনা | বৃহস্পতিবার | ০৫ মার্চ ২০২৬ | ২১ ফাল্গুন ১৪৩২

নগরীর পশ্চিম টুটপাড়ায় রিক্সাচালক হাবিবুর গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক |
১২:৪৭ এ.এম | ০৫ মার্চ ২০২৬


নগরীর পশ্চিম টুটপাড়ায়মুজাহিদপাড়ার রহমতিয়া জামে মসজিদ এলাকায় হাবিবুর ইসলাম নামে এক রিক্সাচালকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়ায় মুজাহিদপাড়ার রহমতিয়া জামে মসজিদ এলাকায় হাবিবুর ইসলাম নামে এক রিক্সাচালকে গুলি করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।  
 

প্রিন্ট

আরও সংবাদ