খুলনা | বৃহস্পতিবার | ০৫ মার্চ ২০২৬ | ২০ ফাল্গুন ১৪৩২

ঈদযাত্রায় যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ মন্ত্রীর

খবর প্রতিবেদন |
০১:৩৯ এ.এম | ০৫ মার্চ ২০২৬


আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে ঘরমুখো মানুষের নির্বিঘœ যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, যে কোনো মূল্যে ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে। বুধবার সেতু বিভাগের সম্মেলন কক্ষে ঈদযাত্রায় নির্বিঘœ যাতায়াত ব্যবস্থার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদে সড়ক ও সেতুপথে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। নির্মাণাধীন প্রকল্পগুলোর সামগ্রী যেন সড়কে ফেলে রাখা না হয় এবং চলাচলে বিঘœ না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে অতিরিক্ত যাত্রী বহন রোধ, ট্রাফিক ব্যবস্থাপনায় বাড়তি জনবল নিয়োগ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় জানানো হয়, ঈদে সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) বুথ সচল রাখা হবে, যাতে কার্ডধারী যানবাহন দ্রুত পার হতে পারে। পাশাপাশি টোল প্লাজা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হবে। দ্রুত টোল আদায়ে ভাঙতি টাকার পর্যাপ্ত ব্যবস্থা রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। 
সভায়, ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহন যেন সড়ক ও সেতুতে চলাচল করে যানজট সৃষ্টি না করে, সে বিষয়ে মালিক-চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করা হয়। এ ছাড়া সিমেন্ট, রড, পাথর ও বালুবাহী ট্রাক ঈদের আগে ও পরে সাত দিন সীমিত এবং ঈদের তিন দিন আগে সম্পূর্ণ বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে খাদ্য, ওষুধ, জ্বালানি ও পচনশীল নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে যেন বিঘœ না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ