খুলনা | বৃহস্পতিবার | ০৫ মার্চ ২০২৬ | ২০ ফাল্গুন ১৪৩২

দাকোপে জমি জালিয়াতি মামলায় দুই প্রতারককে জেলহাজতে প্রেরণ

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৯ এ.এম | ০৫ মার্চ ২০২৬


দাকোপ উপজেলার কৈলাশগঞ্জে জমি জালিয়াতির মামলায় প্রতারক আব্দুল হাকিম ও আবুল কালাম আজাদকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা আমলী আদালত দাকোপের সিআর ১৯/২৬নং মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
একাধিক সূত্রে জানা গেছে, দাকোপের কৈলাশগঞ্জ এলাকায় নালিশী জমি আব্দুল হাকিম ও  খালেক সানা ১নং আসামির মায়ের নিকট হতে ২০০৫ সালে ক্রয় করেছিলেন। পরে আবুল কালাম আজাদ এবং খালেক সানা বাদীকে ২০১৫ সালে অপ্রত্যাহার যোগ্য আমমোক্তার দলিল এ আমমোক্তার করে। কিন্তু ২০০৫ সালের দলিল বাতিলের জন্য এক দেওয়ানি ৮৪/২৫ মামলা করে তারা। ওই মামলায় বাদী এবং বিবাদীরা সোলে মূলে রায় হাসিল করে। কিন্তু এই মামলার বাদী সামসুজ্জামানকে পক্ষ না করে জালিয়াতিভাবে ডিক্রি করে। সে জন্য সামসুজ্জামান এই সিআর ১৯/২৬ মামলা দায়ের করেন। গতকাল বুধবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ