খুলনা | বৃহস্পতিবার | ০৫ মার্চ ২০২৬ | ২০ ফাল্গুন ১৪৩২

বাগেরহাটে ২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০২:০০ এ.এম | ০৫ মার্চ ২০২৬


বাগেরহাটে ২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার বিকেলে সদর উপজেলার বাদেকাড়াপাড়া গ্রামের একটি বসত ঘর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের বসত ঘর তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা, নগদ ৬৪ হাজার দুইশ’ টাকা ও দু’টি মোবাইল উদ্ধার করা হয়। আটকরা হলো বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া গ্রামের সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ মুনির হোসেন খোকন (৪১) ও তার স্ত্রী রেশমা আক্তার (৩৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাদেকাড়াপাড়া গ্রামের একটি বাড়ি তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, আসামিদের বসতবাড়ি থেকে দুই হাজার ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। নিয়মিত এমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ