খুলনা | বৃহস্পতিবার | ০৫ মার্চ ২০২৬ | ২০ ফাল্গুন ১৪৩২

ডুমুরিয়ায় খাল খনন উদ্বোধনখালে সংসদ সদস্য লবি

দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় দুর্নীতি করতে দেয়া হবে না

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ০৫ মার্চ ২০২৬


খুলনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আলি আসগার লবি বলেছেন, খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর ওয়াদা আমরা অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। মনে রাখবেন বর্তমান সরকার জনবান্ধব সরকার। কৃষকের সরকার। মানুষের সরকার। ডুমুরিয়া ও ফুলতলার জলাবদ্ধতা নিরসন করে আমরা আমাদের নির্বাচনী ওয়াদা পূরণ করতে চাই। সে লক্ষ্য বাস্তবায়নে আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। 
গতকাল বুধবার দুপুরে ডুমুরিয়া উপজেলার সালতা নদী খননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনতার শক্তি হচ্ছে বিএনপি’র মূল শক্তি। জনতার কল্যাণে আমি আমরণ কাজ করে যেতে চাই। তিনি বলেন, কোন প্রকল্পের দুর্নীতি বরদাশত করা হবে না। আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না। 
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পাউবো তত্ত¡াবধায়ক প্রকৌশলী বিএম আব্দুল মোমিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহেল কাফি সখা, এড. নয়ন, ইউপি চেয়ারম্যান মাহাবুব ও সরোয়ার হোসেন প্রমুখ। এরপর আলি আসগার লবি এমপি ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ