খুলনা | বৃহস্পতিবার | ০৫ মার্চ ২০২৬ | ২০ ফাল্গুন ১৪৩২

রাধামাধব মন্দিরে কেসিসি প্রশাসক মঞ্জু

আমরা সব ধর্মের মানুষ একটি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আছি

খবর বিজ্ঞপ্তি |
০২:০৩ এ.এম | ০৫ মার্চ ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আমরা সকল ধর্মের মানুষ একটি স¤প্রীতির বন্ধনে আবদ্ধ আছি। আস্থা ও বিশ্বাস দিয়ে এ বন্ধন আরো শক্তিশালী করতে চাই। সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরাজমান এই বন্ধন যেন কোনভাবে ছিন্ন না হয় সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।
গতকাল বুধবার দুপুরে নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ শ্রী শ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গনে আয়োজিত শ্রীশ্রী গৌরপূর্ণিমা মহোৎসব-২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
কেসিসি প্রশাসক মহোৎসবে আগত ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, নগরবাসী পরিচ্ছন্ন, মশামুক্ত নিরাপদ শহর চায়। ধর্মীয় ও রাজনৈতিক বিভক্তি চায় না। চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করে আমিও এ শান্তির শহরটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। খুলনাকে সন্ত্রাসমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 
মন্দির কমিটির পরিচালক বৈষ্ণব বলরাম দাসের সভাপতিত্বে মহোৎসবে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন মহানগর পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেশবচন্দ্র সার্ব্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি সঞ্জিব কুমার বণিক ও সাধারণ সম্পাদক দ্বীপ। সঞ্চালনা করেন রাধামাধব মন্দির কমিটির সাধারণ সম্পাদক এড. আনন্দ কুমার ঘোষ। 
সকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর সোনাডাঙ্গা আউটার বাইপাস রোড, গল্লামারী ব্রিজ নির্মাণ কাজ, শিপইয়ার্ড রোড উন্নয়ন কাজ ও লবণচরা স্লুইচগেট এলাকা সরেজমিন পরিদর্শন করেন।  পরিদর্শনকালে তিনি দীর্ঘদিন থেকে ফেলে রাখা এ উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করার জন্য কেডিএ, এলজিইডি ও সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক, স্থানীয় সরকার-খুলনা বিভাগের পরিচালক আবু সায়েদ মোঃ মনজুর আলম, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাদুস করিম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মোঃ সাবিরুল আলম, সড়ক ও জনপথ অধিদপ্তর-খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল হক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী একেএম আনিছুজ্জামান, শিপইয়ার্ড রোড প্রকল্পে প্রকল্প কর্মকর্তা আরমান হোসেন, খুলনা ওয়াসার পয়:নিস্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের মোঃ আশিক তানভীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ