খুলনা | সোমবার | ১৯ জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২
খুলনা জাগ্রত তরুণ সংঘ ও রাইট টক বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে বৃক্ষরোপণ ও করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার সকালে মাস্ক বিতরণ ও জুমার নামাজের পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা জাগ্রত তরুণ সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক ও রাইট টক বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ রায়হান তামিম। বিশেষ অতিধি ছিলেন সংগঠনের সদস্য সচিব শাখরান জামিল। আরো উপস্থিত ছিলেন খালিদ হাসান রোহান, খালিদ সাইফুলাহ, আব্দুর রহমান, জুবায়েরসহ সংগঠনের নেতৃবৃন্দ।