খুলনা | শুক্রবার | ০৬ মার্চ ২০২৬ | ২১ ফাল্গুন ১৪৩২

পরকীয়ার অভিযোগের বিষয়ে যা বললেন ডলি সায়ন্তনী

খবর বিনোদন |
০৩:২৯ পি.এম | ০৫ মার্চ ২০২৬


শোবিজ অঙ্গনে চলছে একের পর এক আলোচনা-সমালোচনা। এবার এই আলোচনায় যুক্ত হলেন দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। বিবাহ বিচ্ছেদের দীর্ঘদিন পর ফের আলোচনায় এসেছেন তারা। সম্প্রতি একটি পডকাস্টে রবি চৌধুরী তারসাবেক স্ত্রী ডলি সায়ন্তনীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন।

বিচ্ছেদের কারণ হিসেবে রবি জানান, বিপ্লব নামের এক ড্রাইভারের সঙ্গে ডলির সম্পর্ক ছিল এবং এটি তাদের সংসার ভাঙার অন্যতম কারণ।

রবির এমন বিস্ফোরক মন্তব্যের পর এবার মুখ খুললেন ডলি সায়ন্তনী। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর ৫টায় নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, সম্প্রতি আমাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও লিখেছেন, আমরা ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না। সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এবং ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় বানাবেন না।

সায়ন্তনী আরও উল্লেখ করেছেন, আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। আমরা আমাদের মতো আছি, বাকিটা সময়ের হাতে।

ডিভোর্সের প্রসঙ্গে এই সংগীতশিল্পী বলেন, তবে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই—যে ডিভোর্স প্রসঙ্গে নানা কথা বলা হচ্ছে, ডিভোর্স আমি দিয়েছিলাম। কেন দিয়েছিলাম সেটি এই মুহূর্তে আর বলতে চাই না। ডিভোর্স দেয়ার পর সেই সময়েই প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বিস্তারিত বলে দিয়েছিলাম। অতএব এত বছর পর এসব নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই।

প্রিন্ট

আরও সংবাদ