খুলনা | শুক্রবার | ০৬ মার্চ ২০২৬ | ২১ ফাল্গুন ১৪৩২

নগরীর খালিশপুরে আফরোজা খানমের সন্ধান না পেয়ে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক |
০২:০১ এ.এম | ০৬ মার্চ ২০২৬


নগরীর খালিশপুর থেকে মোসাম্মৎ আফরোজা খানম নামে এক মায়ের সন্ধান পাওয়া যাচ্ছে না। তার পিতার নাম আব্দুল মান্নান শেখ, মাতার নাম ফিরোজা বেগম, স্বামীর নাম শেখ জসিম। বাড়ির ঠিকানা এস-৯৯ হাউজিং এস্টেট খালিশপুর খুলনা। তার বয়স আনুমানিক ৫৫ বছর। নিখোঁজ আফরোজা খানম-এর মেয়ে সামিয়া আহমেদ জানান বৃহস্পতিবার দুপুর দেড় টার সময় খালিশপুরস্থ নিজ বাস ভবন থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান। এরপর থেকে তাকে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। এবিষয়ে খালিশপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে (নং-৩২৪, তারিখ-০৫/০৩/২০২৬)। 
সামিয়া আহমেদ আরও জানান তার মা আফরোজা খানম মানসিকভাবে ভারসাম্যহীন। তার উচ্চতা মাঝারি, গায়ের রং শ্যামলা, পরনে ছিল গোলাপি রঙের জামা। যদি কোথাও তার কোন সন্ধ্যান পাওয়া যায় তাহলে ০১৯৬০-০৪১২৪৮/০১৩০৩-৯৯৮২৪৭ মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ