খুলনা | শুক্রবার | ০৬ মার্চ ২০২৬ | ২১ ফাল্গুন ১৪৩২

ফিতা কেটে তৃষ্ণা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |
০২:০৪ এ.এম | ০৬ মার্চ ২০২৬


খুলনায় আধুনিক চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে “তৃষ্ণা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফিতা কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্লিনিকটির উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা। উদ্বোধন শেষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শ্রীনিবাস রায়ের সভাপতিত্বে  ম্যানেজিং ডিরেক্টর মোঃ মোজাফ্ফার হোসেন শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক তরিকুল ইসলাম, নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, জেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক এস এম শামীম কবির এবং নাগরিক ফোরামের মহাসচিব এস এম ইকবাল হাসান (তুহিন)।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডাঃ মৃনাল কান্তি সানা, ডাঃ অনুরুদ্ধ সরদার, ডাঃ জয়ন্ত কুমার দাস, ডাঃ বানী সাহা, ডাঃ মিন্টন মল্লিক, ডাঃ মোস্তাফিজুর রহমান শান্ত, ২৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনি, দাকোপ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, ২৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ২৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন, পরিচালক এমডি আব্দুল্লাহ আল মামুন, মোঃ আসলাম হোসেন, মহানন্দ গাইন, নীল কোমল গাইন, ম্যানেজার প্রিতিষ চন্দ্র, চালনা পৌরসভা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক আয়ুব আলী কাজী, আব্দুল বারিক গাজীসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, আধুনিক চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে এবং নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে তৃষ্ণা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার তাদের চিকিৎসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। খুলনা ও আশপাশের এলাকার মানুষের জন্য মানসম্মত চিকিৎসা, সঠিক রোগ নির্ণয় এবং আন্তরিক সেবা প্রদানই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
তারা আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতা ও দোয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠান ভবিষ্যতে একটি মানবিক ও আস্থার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
 

প্রিন্ট

আরও সংবাদ