খুলনা | শুক্রবার | ০৬ মার্চ ২০২৬ | ২১ ফাল্গুন ১৪৩২

মহানগর বিএনপি’র ইফতার মাহফিল ১৪ মার্চ

খবর বিজ্ঞপ্তি |
০২:০৪ এ.এম | ০৬ মার্চ ২০২৬


নগরীর বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগর। আগামী ১৪ মার্চ (২৪ রমজান) এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিএনপি মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। 
বৃহস্পতিবার জোহরের নামাজের পর মহানগর বিএনপি কার্যালয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনে সঞ্চালনায় যৌথ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাসের শিক্ষা সমাজে স¤প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সহায়তা করে। তারা বলেন, নগরীর বিশিষ্টজনদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক মতবিনিময়ের ক্ষেত্র তৈরির লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। 
সভায় আরও বক্তৃতা করেন বেগম রেহানা ঈসা, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, শেখ ইমাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, নুর ইসলাম বাচ্চু, মিজানুর রহমান মিলটন, শরিফুল ইসলাম টিপু, মজিবর রহমান, মাওলানা আবু নাঈম, কেএম জলিল, শফিকুল ইসলাম শফি, ইস্তিয়াক আহম্মেদ ইস্তি, মুনতাসির আল মামুন, শেখ আলমগীর হোসেন, এড. হালিমা আক্তার থানম, নাসির উদ্দিন, জাকির ইকবাল বাপ্পী, বিপ্লবুর রহমান কুদ্দুস, ইয়াসিন গাজী, সৈয়দ ইমরান, নুরুল হুদা পলাশ ও তানভীর আহমেদসহ নেতৃবৃন্দ। 
সভায় খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলকে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করায় বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ