খুলনা | শুক্রবার | ০৬ মার্চ ২০২৬ | ২১ ফাল্গুন ১৪৩২

খুলনার যুবলীগ নেতা শওকত হোসেন আটক

নিজস্ব প্রতিবেদক |
০২:৪২ এ.এম | ০৬ মার্চ ২০২৬

 

খুলনা মহানগরীর ২৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শওকত হোসেনকে আটক করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত শোয়া ১২ টার সময় ঢাকার পল্টন এলাকার পলওয়েল মার্কেট থেকে তাকে আটক করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ তৈমুর ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পল্টন এলাকার পলওয়েল মার্কেট থেকে ডিবি ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম শওকত হোসেনকে আটক করে। শওকতের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার একাধিক মামলা রয়েছে বলে ডিবি ওসি তৈমুর ইসলাম জানান। আটকের পর শওকত হোসেনকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে বলেও তিনি জানান। 

প্রিন্ট

আরও সংবাদ