খুলনা | শনিবার | ০৭ মার্চ ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পাট দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৪:৩০ পি.এম | ০৬ মার্চ ২০২৬


বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে জাতীয় পাট দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্যা র‌্যালী বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালীটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অপূর্ব লাল সরকার, পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক শাপলা খাতুন,  সুপারেন্টেন্ড মোঃ কামরুজ্জামান, জেলা সহকারি তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার, সহকারি কমিশনার নাজমুল হাসান, তড়িৎ চন্দ্র শীল, মোঃ মোত্তালেব হোসেন, সৌরভ কুমার মন্ডল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মামুনুর রহমানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চাল ব্যবসায়ী, পাটচাষীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটে প্রতিবছর ১৯০৬ হেক্টর জমিতে পাট চাষ হয়। এতে প্রায় ৫ হাজার টন পাট উৎপাদন হয়। জেলায় উৎপাদন বৃদ্ধিতে পাট চাষের ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

প্রিন্ট

আরও সংবাদ