খুলনা | শনিবার | ০৭ মার্চ ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২

নির্বাচনে জিতেই বকুলের চমক দুই যুগ পর হুইপ পেল খুলনাবাসী

এন আই রকি |
০১:২০ এ.এম | ০৭ মার্চ ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। গত সোমবার রাষ্ট্রপতির এক আদেশে তাকে নিয়োগ দেওয়া হয়। তিনি সংসদ নির্বাচনে জয়লাভ করেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রাজনৈতিক অঙ্গণে চমক লাগার মত ঘটনা ঘটেছে। যদি তিনি অনেক আগে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। সর্বশেষ প্রধানমন্ত্রী খুলনা সফরকালেও রকিবুল ইসলাম বকুলের বাসভবনে গিয়ে তার পরিবারের সাথে কাটিয়েছিলেন। গত ১২ ফেব্র“য়ারি তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। প্রায় দুইযুগ পর খুলনাবাসী সংসদের গুরুত্বপূর্ণ পদ হুইপ পেয়েছেন। এর আগে এই আসন থেকে বিএনপি’র প্রয়াত সংসদ সদস্য আশরাফ হোসেন ১৯৯১ এবং ২০০১ সালে জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করেন। তিনি তৎকালীন সময়ে কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম-মহাসচিব ছিলেন।
গেল ত্রয়োদশ নির্বাচনে খুলনার ছয়টি আসনের মধ্যে চারটি আসন জয়লাভ করে বিএনপি। খুলনা-১ আসনে জেলা বিএনপি’র সাবেক আহবায়ক আমীর এজাজ খান, খুলনা-৩ আসনে কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং খুলনা-৫ আসনে বিসিবির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী আসগার লবি নির্বাচিত হয়েছেন। এরপর থেকে খুলনার বকুল, হেলাল এবং লবিকে নিয়ে বেশ আলোচনা শুরু হয়। মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে তারা আসবেন এমনটাই প্রত্যাশা ছিল খুলনাবাসীর। অবশেষে খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলকে সংসদের হুইপ নিয়োগ দেওয়ায় খুলনাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ¦াসের সৃষ্টি হয়েছে। অনেক বিএনপি’র নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন। একাধিক নেতাকর্মীরা সংবাদ মাধ্যমে জানান, রকিবুল ইসলাম বকুল প্রধানমন্ত্রীর খুবই ঘনিষ্ঠজন। তার হাত ধরেই খুলনা অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে।
জানা যায়, রকিবুল ইসলাম বকুল খুলনায় জন্মগ্রহণ করেন এবং খালিশপুরে স্কুল, বিএল কলেজ ও ঢাকা বিশ^বিদ্যালয়ের লেখাপড়া করেছিলেন। তার বাবা মরহুম সিরাজুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি কেন্দ্রীয় বিএনপি’র পদে থাকলে খুলনার রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০১৮ সালে তিনি সংসদ নির্বাচনে খুলনা-৩ আসন থেকে প্রথমবারের মত অংশগ্রহণ করেন। তৎকালীন সময়ে ভোটে কারচুপির অভিযোগ এনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। ২০২৬ সালে তিনি দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচনে অংশ নিয়ে জামায়াতের খুলনা মহানগরের আমীর অধ্যাপক মাহফুজুর রহমানকে পরাজিত করে নির্বাচিত হন। এর আগে গেল ২ ফেব্র“য়ারি খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সমাবেশ শেষে দুপুরে বকুলের বাসভবনে মধ্যাহ্নভোজ করেন। ২০০১সাল থেকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিল। তৎকালীন সময়ে হাওয়া ভবনে তার গ্রহণযোগ্যতা ছিল অন্যান্যদের তুলনায় বেশি। 
খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল  জানান, তিনি খুলনার মানুষের উন্নয়নে পাশে দাঁড়াতে চান। এই অঞ্চলের মানুষের জন্য হাসপাতাল ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান। খেলাধুলার জন্য মাঠ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে তার যা করণীয় সকল কিছুই করবেন।

প্রিন্ট

আরও সংবাদ