খুলনা | শনিবার | ০৭ মার্চ ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী রিজওয়ানা হাসান ও খলিলুর রহমান’

অনেক কষ্টে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে জামায়াত : গোলাম পরওয়ার

খবর প্রতিবেদন |
০১:৩০ এ.এম | ০৭ মার্চ ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত ইসলামী ইঞ্জিনিয়ারিং ইলেকশনের ফলাফল অনেক কষ্টে মেনে নিয়েছে। কারণ আমরা দেশ পরিচালনায় জনগণের আকাক্সক্ষাকে প‚রণ করতে চাই। শুক্রবার বায়তুল মোকাররম প্রাঙ্গণে জামায়াতে ইসলামী বাংলাদেশ কর্তৃক ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ইয়াসির আরাফাত, সংসদ সদস্য কামাল হোসেন প্রমুখ।
সেক্রেটারি জেনারেল বলেন, আমরা আশা করেছিলাম জনগণের ভোটে ১৬০টা আসন আমরা পাব। কিন্তু আপনারা (রিজওয়ানা/খলিলুর) প্ল্যান করে সেটা ১০০ এর নিচে থামিয়ে দিয়েছিলেন। ভোট গণনায় মেকানিজম করা হয়েছিল, টেম্পারিং করা হয়েছিল।
তিনি বলেন, জামায়াত ইসলামী ইঞ্জিনিয়ারিং ইলেকশনের ফলাফল অনেক কষ্টে মেনে নিয়েছে। কারণ আমরা দেশ পরিচালনায় জনগণের আকাক্সক্ষাকে পূরণ করতে চাই। যারা সরকারের ক্ষমতায় আনার জন্য অন্তর্বতীকালীন সরকারের ভেতরে থেকেও চেষ্টা করেছেন, তারা বিবেকের দংশনে নিশ্চয় দংশিত হবেন। ওই সময় আপনি (খলিলুর রহমান) এই চেষ্টা করছেন বলেই আজ পররাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন। আপনার সার্ভিসে সরকার এতই সন্তুষ্ট হয়েছে। এর আগে কোনো নির্দলীয় সরকারের ক্ষেত্রে আমরা এমন নজির দেখিনি। এই মহব্বতের মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে।
তিনি বলেন, কিছু মিডিয়া/টক শো ব্যক্তিরা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বলে থাকে তারা রগ কাটা দল বা অমুক তমুক দল। অথচ এই সবের প্রমাণ বাংলাদেশে নেই। কোনো অপপ্রচার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ঠেকাতে পারেনি। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের সামনে আনা হোক। বিচার বিভাগকে বলবো, আপনারা এর সুষ্ঠু তদন্ত করুন।
গোলাম পরওয়ার বলেন, একটি নির্বাচিত সরকারের কাজ হলো যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের দিয়ে দেশ চালানো। শুরু থেকেই আপনি সেই গণতন্ত্রের পথে হাঁটতে পারলেন না। সবখানে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। একটু সংযত হোন। ৫ আগস্ট আমাদের অনেক শিক্ষা দিয়ে গেছে। প্রশাসনিক পরিবর্তন করতেই পারেন, কিন্তু জুলাই সনদকে আপনারা এড়িয়ে যাচ্ছেন। আমরা সব অন্যায়ের প্রতিবাদ করবো, ন্যায়ের পক্ষে থাকবো।
অন্তর্বতী সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একজন প্রত্যক্ষ রাজসাক্ষী উলে­খ করে জামায়াতের সেক্রেটারি বলেন, জাতীয় সংসদে বিরোধী দল জামায়াত ইসলাম। আপনারা পার্লামেন্টে মেজরিটি পেতে দেন নাই। এটাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং।
অন্তর্বতী সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একজন প্রত্যক্ষ রাজসাক্ষী উলে­খ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় সংসদে বিরোধী দল জামায়াত ইসলাম। মেইনস্ট্রিম বলতে পার্লামেন্টে মেজরিটি পেতে দেন নাই। এটাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আপনার কথাই তো প্রমাণ করে আপনারা আমাদের মেজরিটি পেতে দেননি। আপনার সঙ্গে আর কে কে ছিলেন তাদের নাম প্রকাশ করুন।
তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দৃশ্যত উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। দুঃখ ও রহস্যের জন্ম দিয়েছে তখন-যখন ভোট গণনা, ফলাফলের প্রক্রিয়া পুরোটাই ছিল ইঞ্জিনিয়ারিংয়ে ভরা। দক্ষ ইঞ্জিনিয়াররা দক্ষতার সঙ্গে কাজ করেছে। ১১টা পর্যন্ত জামায়াতের বিপুল বিজয়ের সম্ভাবনা ছিল, সেখানে রাত ১০টার দিকে নির্বাচন সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এরপরই অল্প অল্প ভোটে জামায়াতের পরাজয়ের খবর আসে।’
জামায়াতের সেক্রেটারি বলেন, জামায়াতে আমির ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্নে বলেছেন, অতীতে দেখা যায় যারা কারচুপি করে, তারা বলে আমি কলা খাইনি, ঠিক তেমনি তাদের মুখ থেকেই বেরিয়ে যাবে। রাজসাক্ষী পেয়ে গেছি আমরা। সাবেক অন্তর্বতী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসানকে বলছি, আপনি ব্যাখা দেওয়ার চেষ্টা করেছেন মিডিয়ায়। বলেছেন-উগ্রবাদী এবং তাদের মেইনস্ট্রিমে আসতে দেই নাই। বিরোধী দলে কোনো উগ্রবাদী নেই। সংসদে কোনো উগ্রবাদী নেই। ইসলাম কোনো চরমপন্থাকে প্রশ্রয় দেয় না। আপনারা নারীবাদী হয়ে যা বলেন তার চেয়ে হাজার গুণ মর্যাদা নারীকে দেওয়া হয়েছে। 
তিনি আরো বলেন, আনন্দবাজারের সঙ্গে আবার বললেন- মবের স্বীকার হলে জামায়াত-শিবিরকেই দায়ী থাকতে হবে, এগুলো উসকানি। জামায়াতে ইসলামী মবের রাজনীতি করে না। আপনার কথাই তো প্রমাণ আপনারা আমাদের মেজরিটি পেতে দেননি। আপনার সঙ্গে আর কে কে ছিলেন তাদের নাম প্রকাশ করুন।
গোলাম পরওয়ার বলেন, লন্ডন কন্সপেরেসির হোতা ড. খলিলুর রহমান। নির্দলীয় সরকারের প্রথা থাকে যে ইমিডিয়েট সরকারে তারা যোগদান করে না, কেউ করেনি। বিএনপিই আপনার বিরুদ্ধে কথা বলেছে। শুধু ইচ্ছা করেই এই সরকারে যোগ দেন নাই। ডিপ স্টেটে যারা রয়েছেন তারাই আপনাকে পিক করেছে। আপনার সার্ভিসে তারা এত খুশি যে আগের সব দোষ ভুলে গেছে। আপনাদের সহযোগীদের নাম প্রকাশ করুন।
তিনি আরো বলেন, ওই সময় আপনি এমন কিছু করেছেন যার জন্য মন্ত্রিত্বের পুরস্কার পেয়েছেন। উভয় পক্ষের প্রেম এমনি এমনি হয় নাই। গুড় খাইলে গুণ গাইতে হয়।
বাম সেজে দেশকে অস্থিতিশীল করতে আন্তর্জাতিক অঙ্গনে যারা চক্রান্ত করেন তারাই মেইনস্ট্রিম কী জবাব দেবেন জানিয়ে তিনি বলেন, নির্বাচনে ১৭০টিরও বেশি আসন আমরা পাব। কিন্তু পরিকল্পনা করে ১০০ এর নিচে নামানো হলো। ফলাফলপত্রে টেম্পারিং করা হয়েছে, কাটাছেড়া করা হয়েছে। অনেক এজেন্টের কাছ থেকে ফল গণনার আগেই ফলাফলপত্রে সই নেওয়া হয়েছে।
সংঘাত সহিংসতা রাজনৈতিক অস্থিতিশীলতা চান না জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, সাবেক উপদেষ্টার কথা প্রমাণ করে তিনি একটা মন্দ কাজে জড়িত ছিলেন। আমাদের সব কর্মসূচি প্রকাশ্যে হয়, সমাজের অনেক স্বার্থান্বেষী গোষ্ঠী অনেক অপকর্ম করে তা ইসলামপন্থিদের ওপর চাপানোর চেষ্টা করেন। আমরা তার প্রতিবাদ জানাই।
রিজওয়ানার উদ্দেশ্যে গোলাম পরওয়ার আরো বলেন, আমরা আপনার বক্তব্যের প্রতিবাদ করে জুডিসিয়াল তদন্ত চেয়েছি। আপনি বলে ফেললেন মবের শিকার হলে জামায়াত- শিবিরকে দায়ী হতে হবে। এত উত্তেজিত হলে চলবে কীভাবে?
দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রগকাটার গুজব উড়িয়ে দিয়েছে উলে­খ করে তিনি বলেন, এই সরকার শুরু থেকেই গণতন্ত্রের পথে হাঁটতে পারত। সিটি কর্পোরেশনে দলীয় লোক বসানো, সংসদ অধিবেশনের আগের রদবদল কর্তৃত্ববাদী মনোভাবেরই প্রকাশ।
জুলাই সনদকে বিএনপি এড়িয়ে যাচ্ছে অভিযোগ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ওপর জুলাই সনদকে ফায়ারের চেষ্টা করা হচ্ছে। সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহŸান জানাই।
 

প্রিন্ট

আরও সংবাদ