খুলনা | শনিবার | ০৭ মার্চ ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২

যুদ্ধরত পক্ষগুলোকে ‘শান্তিকে সুযোগ দেওয়ার’ আহবান জাতিসংঘের

খবর প্রতিবেদন |
০১:৩৯ এ.এম | ০৭ মার্চ ২০২৬


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রসমনে শান্ত থাকার আহŸান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। তিনি যুদ্ধরত পক্ষগুলোকে যুদ্ধ থেকে পিছিয়ে এসে শান্তিকে একটি সুযোগ দেওয়ার আহŸান জানিয়েছেন।
ভলকার তুর্ক সাংবাদিকদের বলেন, বিশ্ব এখন এই সংঘাত নিয়ন্ত্রণ আনার ও তার সমাপ্তির পদক্ষেপ দেখার জন্য অধীর অপেক্ষায় আছে। কিন্তু এর পরিবর্তে আমরা কেবল আরও বেশি উসকানিমূলক ও যুদ্ধংদেহী কথা, বোমাবর্ষণ, ধ্বংসলীলা, হত্যাকাণ্ড এবং উত্তেজনা বৃদ্ধি পেতে দেখছি, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
তিনি আরও বলেন, আমি সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে উত্তেজনা কমাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার ও শান্তিকে সুযোগ দেওয়ার আহŸান জানাচ্ছি।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান অন্য রাষ্ট্রগুলোর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তারা যেন সরাসরি সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুদ্ধ থেকে সরে আসার আহবান জানায়। বেসামরিক নাগরিকদের ওপর আরও বিভীষিকা ও ধ্বংসযজ্ঞ রোধ করতে হলে অবশ্যই শুভবুদ্ধির উদয় হতে হবে। 
সূত্র: আল জাজিরা।

প্রিন্ট

আরও সংবাদ