খুলনা | শনিবার | ০৭ মার্চ ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২

গ্রেফতার নগর যুবলীগ নেতা শওকত কারাগারে

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৬ এ.এম | ০৭ মার্চ ২০২৬


ঢাকা থেকে গ্রেফতার খুলনা মহানগর যুবলীগের সদস্য ও সংগঠণের ২৬ নং ওয়ার্ডের সভাপতি শওকত হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাকে চাঁদাবাজিসহ পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হয়। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত দুইটার দিকে তাকে ঢাকার পল্টন এলাকা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে তাকে খুলনা ডিবি কার্যালয়ে আনা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, খুলনা শেখ বাড়ির খুব আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিত ছিল শওকত হোসেনের। আওয়ামী সরকার পতনের পর শওকত পলাতক ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমিদস্যু সহ মোট ৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন খুলনা যুবলীগের এ নেতাকে আমরা খুঁজছিলাম। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে পল্টন এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে খুলনায় আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাকে ৫ মামলায় গ্রেফতার দেখিয়ে মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণে নির্দেশ দেন। পুলিশের বিশেষ নিরাপত্তায় শওকতকে কারাগারে নেওয়া হয়। 

প্রিন্ট

আরও সংবাদ