খুলনা | মঙ্গলবার | ২০ জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১৫৫ জনের নাম উলেখ ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি করেন। এই মামলায় কোটালীপাড়া পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন আব্দুল আলিম (১৮), মহিবউলাহ শেখ (৩৫), সিরাজুল শেখ (২০), দীপ্ত কাজী (২০), প্রিন্স অধিকারী (১৮), মোরশালিন মুন্সী (২৯), রিফাত বিশ্বাস (২৫), সাগর শেখ (৩৮), মানিক শেখ (৫৬), সজল দাড়িয়া (৩০), আব্দুল হাকিম (৩৫) ও টুটুল হাওলাদার (২৮)।
কোটালীপাড়ার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে এ মামলা করা হয়েছে। তাঁদের মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গত বুধবার কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে জড়ো হয়ে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এই বিক্ষোভ মিছিলের কারণে মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।