খুলনা | সোমবার | ০৯ মার্চ ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২

যান্ত্রিক ত্রুটি: যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

খবর প্রতিবেদন |
০১:৪১ পি.এম | ০৯ মার্চ ২০২৬


যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে।

সোমবার (৯ মার্চ) এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। বৈমানিক নিরাপদে আছেন এবং বিমান এর কোন ক্ষতি হয়নি।

প্রিন্ট

আরও সংবাদ