খুলনা | সোমবার | ০৯ মার্চ ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২

অবশেষে জ্ঞান ফিরেছে ইউটিউবার অনুরাগের

খবর বিনোদন |
০৩:২৩ পি.এম | ০৯ মার্চ ২০২৬


পারিবারিক অশান্তির জেরে লাইভে এসে আত্মহত্যা করার চেষ্টা করা ভারতীয় ইউটিউবার ও ‘বিগ বস’-খ্যাত রাইডার অনুরাগ ডোভালের জ্ঞান ফিরেছে। আইসিইউ থেকে সাধারণ বেডে তাকে স্থানান্তর করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আজকের পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (৭ মার্চ) দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর সময় ‘শেষ ড্রাইভে’-এর ঘোষণা দেন অনুরাগ। এরপরই ১৫০ কিলোমিটারেরও বেশি গতি বাড়িয়ে গাড়ি ডানদিকে ঘুরিয়ে ইচ্ছাকৃতভাবে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা দিয়ে দুর্ঘটনার শিকার হন।

৮২ হাজার ভক্তকে লাইভে রেখে না ফেরার দেশে পাড়ি দিতে চান। আহত অনুরাগকে দ্রুত ভারতের মেরঠের সুভারতি হাসপাতালে অনুরাগকে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত। আইসিইউ থেকে সাধারণ বেডে তাকে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার আগে এক ভিডিও পোস্টে অনুরাগ জানান, পছন্দের মেয়েকে বিয়ে করা নিয়ে তিনি কয়েকদিন ধরেই পারিবারিক অশান্তিতে রয়েছেন। মানসিক চাপে গভীর হতাশায় ভুগছেন। আত্মহত্যার কথাও ভাবছেন। যদি কোনো কারণে তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন তবে এরজন্য তার পরিবার দায়ী থাকবে।

১৯৯৭ সালের ৩ মে দেরাদুনে জন্মগ্রহণ করা অনুরাগ জনপ্রিয় একজন মোটোভ্লগার। ইউটিউবে ৭.৯ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ৭.৪ মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে তার। হাই-এনার্জি ট্রাভেল ভ্লগ এবং মোটরসাইকেল রাইডিং ভিডিওর মাধ্যমে তিনি পরিচিতি পান। তবে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৭’-এর প্রতিযোগী হয়ে তিনি মূলধারার বিনোদন জগতের পরিচিত মুখ হয়ে ওঠেন।

প্রিন্ট

আরও সংবাদ