খুলনা | সোমবার | ০৯ মার্চ ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২

আইসিটির এক প্রসিকিউটরের পদত্যাগ, দুজনকে নিয়োগ

খবর প্রতিবেদন |
০৩:৫২ পি.এম | ০৯ মার্চ ২০২৬

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর কার্যালয়ের প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করেছেন। একই দিনে ট্রাইব্যুনালে আরও ২ জনকে প্রসিকিউটর বা কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন। আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে প্রকাশিত পৃথক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

সাইমুম তালুকদারের পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সহকারী অ্যাটর্নি-জেনারেলের পদমর্যাদাসম্পন্ন মো. সাইমুম রেজা তালুকদারে পদত্যাগ পত্র গ্রহণপূর্বক তাঁকে উক্ত পদের দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হলো।

একই দিনে, আইন ও বিচার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য নিম্নছকে বর্ণিত দুই জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের প্রত্যেকের নামের পাশে উল্লেখকৃত পদে (বর্ণিত পদমর্যাদা, প্রাপ্য রিটেইনার ফি ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ প্রদান করা হলো।

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় নিয়োগ পাওয়া এই দুই প্রসিকিউটর বা কৌঁসুলি হলেন নাটোরের মার্জিনা রায়হান (মদিনা) এবং কুমিল্লার মোহাম্মদ জহিরুল আমিন।

প্রিন্ট

আরও সংবাদ