খুলনা | সোমবার | ০৯ মার্চ ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২

শার্শার কায়বা সীমান্তে জাল টাকা ও ক্রিস্টাল মেথ আইস উদ্ধার, আটক ১

বেনাপোল প্রতিনিধি |
০৪:০৩ পি.এম | ০৯ মার্চ ২০২৬


খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শার্শা উপজেলার কায়বা ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০০ টাকার ৮৬টি জাল নোটসহ একজন আসামী এবং মালিকবিহীন ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস আটক করেছে।

সোমবার (৯ মার্চ) সকালে অভিযান চালিয়ে উক্ত জাল টাকা এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান সংগীয় ফোর্স নিয়ে রুদ্রপুর ও কায়বা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৮৬টি ৫০০ টাকার জাল নোটসহ চক্রের সদস্য হাসানুজ্জামান (৩০)কে আটক করে। অপর একটি অভিযানে মালিকবিহীন ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

শার্শা থানায় মামলা দিয়ে আটক আসামি, জাল টাকার নোট ও ক্রিস্টাল মেথ আইস হস্তান্তর করা হয়েছে বলে জানান অধিনায়ক নাফিজ ইমতিয়াজ আহসান।

প্রিন্ট

আরও সংবাদ