খুলনা | শুক্রবার | ২৩ জানুয়ারী ২০২৬ | ১০ মাঘ ১৪৩২
শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় অধ্যাপক মাহফুজুর রহমান
শিক্ষকদের হাত দিয়েই দক্ষ, দেশপ্রেমিক ও রাষ্ট্র পরিচালনার যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব গড়ে ওঠে বলে উলেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, শিক্ষকরা শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় বলিয়ান করবেন এটাই জাতির প্রত্যাশা। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণধর্মী ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠায় চেষ্টা করে যাচ্ছে। এক্ষেত্রে শিক্ষক সমাজের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামীতে জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবি দাওয়া পূরণের সর্বাত্মক চেষ্টা করবে ইনশাআলাহ।
রোববার বিকেলে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে আদর্শ শিক্ষক ফেডারেশন খুলনা মহানগরীর উদ্যোগে শিক্ষকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
ফেডারেশনের মহানগরী সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর শূরা সদস্য ও খুলনা অঞ্চলের টিম সদস্য মাস্টার শফিকুল আলম, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে মাওলানা শাহারুল ইসলাম, অধ্যাপক ইকবাল হোসেন, মাওলানা জাফর সাদিক ও ডি এম নুরুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম, মাওলানা আব্দুলাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।