খুলনা | মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২

নানা অনিয়ম............

রূপসায় মাদ্রাসা অধ্যক্ষ শফিউদ্দিন নেছারির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০২:২৪ এ.এম | ১০ মার্চ ২০২৬


রূপসা উপজেলাধীন নৈহাটী ইউনিয়নের ‘সামন্তসেনা দারুচ্ছুন্নাত ছিদ্দিকীয়া আলিম মাদ্রাসা’ অধ্যক্ষ সাবেক ওলামালীগ নেতা শফিউদ্দিন নেছারির বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকান্ডের ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গত ৫ মার্চ এলাকার সচেতন মহলের পক্ষে এ অভিযোগ দায়ের করা হয়। 
অভিযোগে বলা হয়েছে, খুলনার রূপসা উপজেলার ‘সামন্তসেনা দারুচ্ছুন্নাত ছিদ্দিকীয়া আলিম মাদ্রাসাটি ১৯৯৫ সালে এমপিওভূক্ত হয়। তৎকালীন সময়ে শফিউদ্দিন নেছারি সহকারি মৌলভী পদে নিয়োগপ্রাপ্ত হন। ১৯৯৭ সালে তিনি সহকারী মৌলভী পদ থেকে অবৈধভাবে সুপার পদে যোগদান করেন। ১৯৯৮ সালে তিনি সরকারি নিয়মনীতি উপেক্ষা করে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া অবৈধভাবে ভারপ্রাপ্ত সুপার পদে আসীন হন। নিয়মনীতি না মেনে তিনি নিজের ইচ্ছামত মনগড়া কমিটি বানিয়ে প্রতিষ্ঠানটি একক সিদ্ধান্তে পরিচালনা করে আসছেন। মাদ্রাসা অধ্যক্ষ শফিউদ্দিন নেছারির চাকুরির নিয়োগ পত্র, যোগদান পত্র ও কামিল পাশের সনদপত্র অবৈধ বলে অভিযোগ রয়েছে। তার কাগজপত্র অবৈধ প্রমাণিত হওয়ায় ২০০২ সালের ১ ফেব্র“য়ারি তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান তাকে সুপার পদ থেকে বরখাস্ত করেন। বরখাস্তের এসব বিবরণ স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে তিনি অফিস ম্যানেজ করে অবৈধভাবে চাকরিতে বহাল হয়ে করেছেন সরকারি অর্থ আত্মসাৎ। বিগত দিনে এই অধ্যক্ষের নানা অনিয়মের কাহিনী পত্রিকায় প্রকাশ হয়েছে। এরপরও তিনি অর্থের জোরে রাঘল বোয়ালদের ম্যানেজ করে স্ব-পদে অবৈধভাবে বহাল আছেন। তার এসব অনিয়মের বিষয়টি সরেজমিন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল। এলাকাবাসীর পক্ষে অভিযোগ করেছেন সরদার কামরুজ্জাামন তপন, মোঃ সাজ্জাদ হোসেন, এসএম মহিউদ্দিন মিন্টু ও মুন্না সরদার।
 

প্রিন্ট

আরও সংবাদ