খুলনা | মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২

খাদ্যদ্রব্যের মান ও মূল্য তথা বাজার ব্যবস্থাপনা সহনীয় পর্যায় রাখার আহবান কেসিসি প্রশাসকের

খবর বিজ্ঞপ্তি |
০২:২৫ এ.এম | ১০ মার্চ ২০২৬


খাদ্য দ্রব্যের মান ও মূল্য তথা বাজার ব্যবস্থাপনা সহনীয় পর্যায় রাখার বিষয়ে বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে সভা কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়, সোমবার দুপুর সাড়ে ১২টায়। ক্রেতা যেন কাক্সিক্ষত পণ্যটি ন্যায্যমূল্যে ক্রয় করতে পারে তার নিশ্চিত করতে কেসিসি’র পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। 
সভায় ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দ পণ্যমূল্যের তালিকা প্রদর্শনসহ সরকারি সকল নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করা হবে বলে সভায় প্রতিশ্র“তি ব্যক্ত করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিসিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কেসিসি’র ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ নগরীর বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। 
 

প্রিন্ট

আরও সংবাদ