খুলনা | মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২

রূপসায় শমিক দলের মানববন্ধনে বক্তারা

শ্রমিকদল নেতা মাসুম হত্যাকারী ও অর্থদাতাদের দ্রæত গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক |
০২:২৬ এ.এম | ১০ মার্চ ২০২৬


শ্রমিকদল পূর্ব রূপসা থানা শাখার সাবেক আহবায়ক ও রূপসা- মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ মাসুম বিল্লাহ’র হত্যাকারী ও অর্থ জোগানদাতাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। তারা বলেন, পুলিশ প্রশাসন প্রকৃত খুনিদের গ্রেফতারে কোনো প্রকার গড়িমসি করলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। 
গতকাল সোমবার বিকেলে পূর্ব রূপসা ঘাট চত্বরে মাসুম বিল্লাহকে হত্যার প্রতিবাদে খুলনা জেলা ও পূর্ব রূপসা থানা শ্রমিকদল আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। সভায় বক্তারা হত্যাকান্ডের ৫দিন পর শ্রমিক ইউনিয়নে কালো পতাকা উত্তোলন করায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, মাসুম বিল্লাহ এই শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি ছিলেন। অথচ বর্তমান কমিটি তার নৃশংস হত্যাকান্ডে বিগত ৪ দিনে কোনো ভূমিকা গ্রহণ করেনি। মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু। জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জল কুমার সাহার সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খাঁন ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সজল শেখ, জেলা সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, আরিফুর রহমান আরিফ, রূপসা উপজেলা আহবায়ক সাইফুর রহমান মোল্লা, উপজেলা সহ-সভাপতি বিকাশ মিত্র, রবিউল ইসলাম রবি, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, বিএনপি নেতা মহিউদ্দিন শেখ, মোঃ দিদারুল ইসলাম, শ্রমিক দল নেতা মোঃ ইউনুস গাজী, আবু সাঈদ গাজী, সাবেক ছাত্রনেতা এস এম মিজানুর রহমান, মাঈনুল হাসান ও নিহত মাসুম বিল্লাহ’র বড় ছেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি (প্রস্তাবিত) মোঃ আবিদ হুসাইন। 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদিকা মোছাঃ মনিরা বেগম, শ্রমিকদল নেতা মোঃ দুখু মিয়া, কামরুজ্জামান, ইখলাস মোল্লা, মাসুদুর রহমান, মোঃ এস এস রুস্তম শেখ, জালাল হাওলাদার, লাবলু শেখ, গোলাম মোস্তফা হেলাল, আলী আকবার রাজু, ছাত্রনেতা কাজী জাকারিয়া, জান্নাতুন নাঈম, তরিকুল ইসলাম তরিক, হালিম মোড়ল, অহিদুল শেখ, আব্দুল বারিক শেখ, সাব্বির হোসেন, বিল্লাল শেখ, শাহিন শিকদার খোকন ব্যাপারী, মহব্বত ব্যাপারী, আলী শিকদার, সোহেল হোসেন, হাসান শেখ জাকির হোসেন, বাবু মোল্লা, আঃ রহিম গাজী, মিরাজুজ্জামান মামুন, হুমায়ুন মিনা, নাজমুল মিনা, জুয়েল মিনা প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ