খুলনা | মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২

ডুমুরিয়া-ফুলতলার মাটি ও মানুষের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই : এমপি লবি

খবর বিজ্ঞপ্তি |
০২:২৭ এ.এম | ১০ মার্চ ২০২৬


খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, রমজান আমাদেরকে সংযমের শিক্ষা দেয়। আমরা ইসলামের আলোকে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ চালাতে চাই। মানুষের পাশে থেকে মানুষের খেদমত করতে চাই। আমি এই মাটির সন্তান। এই মাটি ও মানুষের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই। 
গতকাল সোমবার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের টোলনা গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন। 
ওয়ার্ড সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, অধ্যাপক হুমায়ুন কবীর স্বপন, দেলোয়ার হোসেন জোয়ার্দার, সারোয়ার হোসেন, ডাক্তার আলম, সাইফুল ইসলাম, অপূর্ব কুমার মল্লিক, নুর ইসলাম সরদার, খুরশিদ আলম, মুর্শিদা খাতুন, আব্দুল হালিম মেম্বার প্রমুখ। 
আলি আসগার লবি এমপি বলেন, বিএনপি জনগণের দল। জনগণই আমাদের শক্তি। আমরা কারো শাসনকর্তা নই। আমরা জনগণের সেবক হিসেবে মানুষের মাঝে থাকতে চাই। পরে তিনি এলাকায় শুধু সমাজের সাথে এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় করেন।

প্রিন্ট

আরও সংবাদ