খুলনা | মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল

ভোটের সময় নয়, ফল ঘোষণার আগেই ইঞ্জিনিয়ারিং হয়েছে : গোলাম পরওয়ার

খবর বিজ্ঞপ্তি |
০২:২৮ এ.এম | ১০ মার্চ ২০২৬


১২ ফেব্র“য়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ভোটগ্রহণ চলাকালে বড় ধরনের অনিয়ম চোখে না পড়লেও ভোট গণনা, ফলাফল প্রস্তুত ও প্রচারের মাঝামাঝি সময়েই “ইলেকশন ইঞ্জিনিয়ারিং” করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর একটি হোটেলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুন্সী মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম। আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও হিন্দু মহাজোটের খুলনা জেলা সভাপতি কৃষ্ণ নন্দী, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, অপরপক্ষের যুগ্ম মহাসচিব হেদায়েৎ হোসেন মোল্লা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কেইউজের সহ-সভাপতি কাজী শামীম আহমেদ। অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, এড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও এ টি এম গাউসুল আযম হাদি, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম, এড. আবু ইউসুফ মোল্লা, মোস্তফা আল মুজাহিদ, মুহাম্মদ আশরাফুল আলম, এড. লিয়াকত আলী, অধ্যাপক আব্দুর রব, খুলনা জেলা উত্তরের সভাপতি মমিনুর রহমান ও দক্ষিণের সভাপতি আবু জর গিফারী, খুলনা জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ জুবায়ের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা মো. ইব্রাহিম খলিল, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা জেলা সহ-সভাপতি মুফতি মাওলানা আব্দুল কাইউম জমাদ্দার, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম ও প্রচার সেত্রেটারি মোহাম্মদ সাকিব, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মুক্তার হুসাইন, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, দিঘলিয়া উপজেলা আমীর মাওলানা আবুল হাসান, তেরখাদা উপজেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, রূপসা উপজেলা আমীর মাওলানা লবিবুল ইসলাম, বটিয়াঘাটা থানা আমীর মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, দাকোপ থানা আমীর মাওলানা আক্তারুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “ভোটের দিন পরিবেশ উৎসবমুখর ছিল। মানুষ বাধাহীনভাবে ভোট দিয়েছে। কিন্তু পরে ফলাফল ঘোষণার আগে যে রহস্যময় বিরতি তৈরি হলো, সেটাই বড় প্রশ্ন।”
গোলাম পরওয়ার দাবি করেন, রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন আসন থেকে বিরোধী জোটের প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসছিল। কিন্তু হঠাৎ করেই ফলাফল প্রচার বন্ধ হয়ে যায়। তাঁর ভাষায়, “এই সময়টাতেই কী ঘটেছে, সেটার জবাব সরকার কিংবা নির্বাচন কমিশন কেউই স্পষ্ট করে দিতে পারেনি।”
তিনি বলেন, অল্প ভোটের ব্যবধানে থাকা বেশ কয়েকটি আসনে উপর থেকে সিদ্ধান্ত নিয়ে ফলাফল বদলে দেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে আদালত ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে এবং কয়েকটি আসনে মামলা দায়ের করা হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। অনেক মানুষ আছেন যারা কখনো জামায়াত করেননি, এমনকি দাঁড়িপাল্লার স্লোগানও দেননি- তাঁরাও এবার স্বতঃস্ফ‚র্তভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করেছেন।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনের পর যে সংস্কারের অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবায়ন নিয়ে এখন প্রশ্ন তৈরি হয়েছে। ক্ষমতাসীন দলের কিছু অবস্থান সেই অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। মিয়া গোলাম পরওয়ার অবশ্য সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাঁর দল সরকারকে ভালো কাজে সহযোগিতা করবে বলেও উল্লেখ করেন। তবে অন্যায় দেখলে সংসদ ও রাজপথ- দুই জায়গাতেই প্রতিবাদ জানাবে।
রমযান মাসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, তাকওয়া অর্জন ও কুরআনের আদর্শ অনুসরণ করেই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।

প্রিন্ট

আরও সংবাদ