খুলনা | মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২

খুলনায় ক্যান্সার হাসপাতালের ১৫ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |
০৪:৪৫ পি.এম | ১০ মার্চ ২০২৬

 

খুলনায় নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ১৫ তলা থেকে পড়ে বজলুর রহমান ওরফে বজুল (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা পৌঁনে ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত্যুর তথ্য নিশ্চিত করেন নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। নিহত বজলু সাতক্ষীরা জেলার কুশখালী গ্রামের বাবর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা পৌঁনে ১২টার দিকে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ১৫ তলায় কাজ করছিলেন সিনিয়র রড মিস্ত্রি বজলুর রহমান। হঠাৎ পড়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ১৫ তলা থেকে পড়ে গিয়ে বজলুর রহমান ওরফে বজুল নামে এক শ্রমিক নিহত হয়েছে। তার বাড়ী সাতক্ষীরা জেলার কুশখালী গ্রামে। নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ