খুলনা | বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২

ডুমুরিয়ায় ব্যবসায়ী ও ছাত্রনেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা : স্বর্ণালঙ্কার ছিনতাই

নিজস্ব প্রতিবেদক |
০২:০৪ এ.এম | ১১ মার্চ ২০২৬


পূর্ব শত্র“তার জেরধরে ডুমুরিয়ার কৈয়া বাজারে সৈয়দ আহাদুজ্জামান নামে এক ব্যবসায়ী ও ছাত্রদল নেতার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় এ হামলার শিকার হন তিনি। এ সময় তার সাথে থাকা নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান ‘সৈয়দ এন্টারপ্রাইজ’ বন্ধ করে পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় তার অপর একটি দোকানের ক্যাশ থেকে সারাদিনের বিক্রির টাকা সংগ্রহ করেন। টাকা নিয়ে বাড়ি ফেরার সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। দুর্বৃত্তরা তার কাছে থাকা নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, গলার স্বর্ণের চেইন ও আংটি লুট করে নিয়ে চলে যায়।
প্রত্যক্ষদর্শী থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, হামলায় নেতৃত্ব দিয়েছে বিএনপির বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা হারুন। যুবলীগ কর্মী মোতাহার ফাহিম বিশ্বাস, তরিক ও জনিসহ আরও বেশ কয়েকজন।হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ