খুলনা | বুধবার | ১১ মার্চ ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২

ইফতার মাহফিলে আলি আসগার লবি এমপি

মাহে রমজানে আমাদেরকে দেশ গড়ার অঙ্গীকার করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:১১ এ.এম | ১১ মার্চ ২০২৬


খুলনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, এই মাহে রমজানে আমাদেরকে দেশ গড়ার অঙ্গীকার করতে হবে। বাংলাদেশ সরকারের শ্লোগান “সবার আগে বাংলাদেশ” বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের মাঠপর্যায়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে এদেশকে আগামী প্রজন্মের জন্য উপযোগী করাই আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, আমাদের অনেক সমস্যা রয়েছে, সম্পদের অপ্রতুলতা রয়েছে। সবকিছুর মধ্যে সমন্বয় করে দেশকে গড়ে তুলতে হবে। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখতে সকল ষড়যন্ত্র রুখতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা জনগনের জন্য ন্যায়পরায়নতার সাথে কাজ করে যাবো। 
গতকাল মঙ্গলবার ফুলতলা জামিরায় স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। 
এস এম আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ফুলতলা বিএনপি’র আহবায়ক আবুল বাসার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, মোঃ সেলিম সরদার, মোঃ অহিদুজ্জামান মোল্লা নান্না, সরদার আলমগীর হোসেন, আব্দুল হালিম সরদার, আব্দুল আজিজ, আব্দুল হালিম শেখ, হুমায়ুন কবির বিশ্বাস, গাজী ফজলুল হক ও জাহিদ খান প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ